ডিবি থেকে র‌্যাবে ক্যাসিনো সম্রাটের মামলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মামলা ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর করা হয়েছ।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ডিবিতে তদন্তাধীন মামলা দু’টির তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মাদক ও অস্ত্র মামলার তদন্ত করছিল ডিবি। এখন থেকে মামলা দু’টি তদন্ত করবে র‌্যাব।

গত ৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে র‌্যাব। সবার কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত তার দুই মামলায় ১০ দিনের রিমান্ড চলাকালীন বুধবার মামলার তদন্তভার র‌্যাবকে দেওয়া হলো।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর