নওগাঁয় আশা’র বৃত্তি প্রদান

নওগাঁয় দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী (এনজিও) আশা ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে।

বুধবার দুপুরে নওগাঁ জেলা পরিষদ হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ৮২ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে এককালীন ১১হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

আশা বগুড়ার ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম, আশার ডিরেক্টর(প্রোগ্রাম) আবু হাসনাত চৌধুরী।

আশা নওগাঁ সদর জেলা ডিসট্রিক্ট ম্যানেজার মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার এ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার আব্দুস সাত্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার নওগাঁ (নজিপুর) বাবলুর রশিদসহ আশা নওগাঁ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর