বিয়ের প্রলোভন দেখিয়ে কর্মস্থলে নিয়ে ধর্ষণ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ৩১ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল এ্যাসিস্টেন্ট মো. ইব্রাহীম এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ কর্মস্থলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই নারী (৩২) এ বিষয়ে রোববার (১৩ অক্টোবর) সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ইব্রাহীমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাগবাটি ৩১ শস্যা বিশিষ্ট হাসপাতালের কর্মরত মেডিক্যাল এ্যাসিস্টেন্ট মো. ইব্রাহীম ৮ থেকে ৯ মাস পূর্ব হতে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর নিজ কর্মস্থল বাগবাটি ৩১ শস্যা বিশিষ্ট হাসপাতালের বেডে নিয়ে একাধিক বার মেলামেশা করে। ফলে মেয়েটি গর্ভবতী হয়। পরে কৌশলে ইব্রাহীম মেয়েটিকে গর্ভের সন্তান এর্ভষন না করলে বিয়ে করবে না বলে হাতে ৮ হাজার টাকা দিয়ে হুমকি দেয়, যেন এর্ভষন করা হয়।

পরে মেয়েটি বিয়ের আশায় গত ৩ সেপ্টেম্বর ১৯ইং তারিখে সিরাজগঞ্জ শহরের মাতৃ সদনে গিয়ে এর্ভষন করে। এখন বিয়ের দাবি করছে বলে বিভিন্ন ভাবে মেয়েটি ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়েটি কান্না কন্ঠে বলেন ‘ও (ইব্রাহীম) আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগবাটি হাসপাতালের বেডে নিয়ে স্ত্রীর মতো মেলামেশা করেছে।

আমার গর্ভে সন্তান আসার পর বিয়ের চাপ দিলে সন্তান নষ্ট করলে বিয়ে করবে বলে কথা দেয়। আমি নষ্ট করতে চাইনি। নষ্ট না করলে আমায় বিয়ে করবেনা সে ভয়ে এর্ভষন করেছি। কিন্তু সন্তান নষ্ট করেছি তারপরও আমায় বিয়ে করতে টালবাহনা করছে।

এ দিকে সোমবার (১৪ অক্টোবর) অভিযুক্ত ধর্ষক ইব্রাহীমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এলাকার লোকজন জানান, এক সপ্তাহ ধরে গ্রামে নেই।

পরে হাসপাতালে গিয়ে ইব্রাহীমকে না পাওয়া গেলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. রিয়াজুল ইসলামের সাথে কথা হলে তিনি ইব্রাহীমের পক্ষে সাপাই গেয়ে বলেন, এতো ছোট একটা বিষয় নিয়ে আপনারা (সাংবাদিকরা) কি লিখবেন। লেখেন গিয়ে।

এ প্রসঙ্গে বাগবাটি ৩১ শস্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সুরুজ্জামান শামীম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মেডিকেল এ্যাসিস্টেন্ট ইব্রাহীমের বিষয়ে কোন বক্তব্য দিতে পারবেনা বলে আপত্তি করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বাগবাটি হাসপাতালের মেডিকেল এ্যাসিস্টেন্ট ইব্রাহীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছে নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর