আশুলিয়ায় পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের অভিযান

ঢাকার সাভারের আশুলিয়ায় পরিবেশ অধিদপ্তর এবং ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫০ বস্তা বিক্রয় নিষিদ্ধ অবৈধ পলিথিন জব্দ এবং এসব বাজারজাতকরণের দায়ে ৩ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে এসময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম,, আশুলিয়া থানার এস আই এমদাদুল হক প্রমুখ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাপাইলে অভিযান চালিয়ে একটি ‘গোডাউন ও দুইট দোকান থেকে ২৫০ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে যার আনুমানিক ওজন ১০ টন। এই অবৈধ পলিথিন সংরক্ষণ ও বিক্রীর অভিযোগে অভিযুক্ত মোঃ মিলন হোসেনকে ১০ হাজার টাকা, মোঃ সাইদুলকে ২০ হাজার টাকা এবং মোঃ তাকবিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি গণমাধ্যমকে আরও জানান, জব্দ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হয়েছে এবং তারা এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অভিযুক্তরা অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ পলিথিন বিভিন্ন দোকানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর