বুধবার ভোর ৬টায় টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোকারচর এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আমিনুল উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর চকপাড়া গ্রামের ময়ছের আলীর ছেলে।
পুলিশওপারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল সাইকেল নিয়ে প্রতিদিনের মত ভোরে বেকারির মাল আনার জন্য যমুনা সেতুর পূর্বপাড়ে ফ্যাক্টরিতে যান। পথে যোকারচর পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত বাস সাইকেলটি ধাক্কা দিলে আমিনুল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।
বার্তাবাজার/এম.কে