ঢাকার সাভারে পৃথক ঘটনায় এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের যাদুরচর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর সামনে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি খালি যায়গায় মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সাভার মডেল থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত (৫০) পিরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশও ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া জানান, মোস্তাফিজুর রহমান এর লাশটি ক্ষত বিক্ষত ছিলো। নিহত ওই ব্যক্তি হেমায়েতপুরের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো এবং তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্ততি চলছে এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.কে