চট্টগ্রামকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে, ডেঙ্গুর জীবাণু ধ্বংসের লক্ষ্যে বছরব্যাপী মশা নিধন কর্মসূচি পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে নগরের ডিসি হিলে (নজরুল স্কয়ার) মশা নিধন কর্মসূচিতে স্ব শরীরে উপস্থিত থাকার মাধ্যমে কর্মসূচী পরিচালনার সময় এ ঘোষণা দেন মেয়র নাছির।
মেয়র বলেন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সরকার যা যা করার তার সবই করবে। তবে সরকারের একক চেষ্টায় পরিষ্কার পরিচ্ছন্নতা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য জনগণকে সচেতন হতে হবে। জনগণকে তাদের বাড়ির আশা পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। ময়লার গাড়িতে ময়লা আবর্জনা ফেলতে হবে। তাহলেই চট্টগ্রামকে সুস্থ সুন্দর ও ডেঙ্গু মুক্ত নগর গঠন সহজ হবে।
এছাড়াও তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সহ হোটেল মালিকদেরকেও তাদের প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সজাগ সচেতন থাকার আহবান জানিয়েছেন।
ডিসি হিলে পালিত মশা নিধন কর্মসূচিতে মেয়র নাছিরের সাথে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ইকবাল, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, যিশু, আবুল কালাম, আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।
বার্তাবাজার/কে.জে.পি