পলাশে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

এ উপলক্ষে আজ (১৬ অক্টোবর) বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পলাশ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আমিরুল ইসলাম।

এ সভায় পুষ্টিকর খাবারের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশদ আলোচনা করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর