বেনাপোলে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি

যশোর বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার (১৬ অক্টোবর) সকালে ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ডে কবি রবিন্দ্রনাথ ঠাকুর সড়কের ৪৫৬ নং বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সরোজমিনে ঘটনা স্থল থেকে জানতে পারি,৭ ভরি স্বর্ণ,৫ ভরি রুপা,১৬ হাজার টাকা দামের ১টি মোবাইল ফোন ও পোষ্ট অফিসের ১০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট বহি চুরি হয়েছে।

চুরি হওয়া বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান মনু বলেন,বুধবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই চুরি হয়েছে।কারন হিসেবে জানতে চায়লে তিনি আরো বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট ৫(পাঁচ)জন। আমরা কেউই বাড়িতে ছিলাম না।বাড়ির পিছন দিক দিয়ে চোরেরা বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজায় লাগানো তালা ভেঙ্গে ঘরের আলমারীতে রাখা মালা-মাল চুরি করে নিয়ে যায়।এ তথ্য সংগ্রহের সময় বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলের নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে দেখতে পাওয়া যায়।

এব্যাপারে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন,চুরির তদন্তের কাজ চলছে,খুব শিঘ্রই চোর ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর