শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ০১৭৩৩৩৩৫৪২৭ গতকাল বুধবার হ্যাক (ক্লোন) করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইউএনও শেরপুর বগুড়া নামের ফেসবুক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ওই নম্বরটি থেকে একটি চক্র বিভিন্ন ব্যক্তির কাছে কল করে টাকা দাবি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এরই মধ্যে হ্যাক হওয়া নম্বর থেকে অনেক শিক্ষকদের নিকট থেকে টাকা চাওয়া হয়েছে। এ ধরনের ফোনকলের পরিপ্রেক্ষিতে কোনো টাকা-পয়সা দেয়া কিংবা কোনো চুক্তি না করতে শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেউ এ চক্রের সন্ধান পেলে বা এই ধরনের নম্বর থেকে ফোন পেলে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

এতে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ করেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধও করেছেন। উপজেলা প্রশাসন অতীতে কিংবা বর্তমানে কারও সঙ্গে এ ধরনের কোনো লেনদেনে জড়িত ছিল না এবং নেই। সর্বসাধারণকে এ ধরনের প্রতারকদের ফাঁদে পা না দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ‘ক্লোন নম্বর থেকে কল করা হলে মোবাইল ফোন বা সিমে সংরক্ষিত ব্যক্তির নাম ভেসে উঠলেও ওই নম্বরের শুরুতে সাধারণত ‘০’ বা শূন্য থাকে না বলে আইটি বিশেষজ্ঞরা বলেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর