শেরপুরে বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি সচেতনতামুলক সভা

বগুড়ার শেরপুরে জেলা পুলিশের আয়োজনে “সাস্টেইনেবল ইনেশিয়েটিভ টু প্রোটেক্ট ওমেন এ্যান্ড গার্লস ফ্রম জিবিভি” প্রকল্পের আওতায় টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ হলরুমে ১৬ অক্টোবর বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে কমিউিনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন।

আরো উপস্থিত ছিলেন, ইউএনএফপিএ এর বগুড়া জেলা প্রতিনিধি তাহমিনা নাসরিন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, শাহী জামে মসজিদের ইমাম মাও. মো. এজাজ উদ্দিন আহম্মেদ প্রমূখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর