লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী ”এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৬ অক্টোবর (বুধবার) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালের ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা অধিদপ্তরের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন খান, অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো: সফি উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহেদ উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় কৃষি, খাদ্যসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর