রায়পুরে চাঁদাবাজি বন্ধ করায় প্রশাসনকে অভিনন্দন

লক্ষ্মীপুররের রায়পুর অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ করায় জেলা প্রশাসনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে অটোরিকশা চালক ও শ্রমিকরা। বুধবার সকালে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে শতাধিক সিএনজি অটোরিকশার চালক ও শ্রমিকরা এ আনন্দ মিছিল করে।

এসময় মালিক শ্রমিকরা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার ড. এ.এইচ.এম. কামরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সরকার দলীয় নেতাদের এ চাঁদাবাজি বন্ধের চলামান এ অভিযান অব্যাহত রাখান অনুরোধ জানান।

চালক ও শ্রমিকরা জানান, রায়পুর উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি, লেগুনা চলাচল করে। মালিক ও শ্রমিক সমিতির নামে সরকার দলীয় নেতারা দৈনিক হাজিরা হিসেবে লোক নিয়োগ করে পরিবহন থেকে অবৈধ ভাবে ৩০ টাকা থেকে শুরু করে ইচ্ছেমতো চাঁদা আদায় করা হয়। গত কয়েক বছরে অনেকেই পরিবহন চাঁদাবাজির টাকায় কয়েক কোটি টাকা মালিখ বনিয়ে গেছে।

এর আগে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশে গত ৯ অক্টোবর জেলা গোয়েন্দা পুলিশ লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে দ্রুততবিচার আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওই থেকে লক্ষ্মীপুর জেলার প্রায় সব সড়কে এসব চাঁদাবাজি বন্ধ রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর