ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ভারত সফরে কাজে লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার রাতে সিপিএল শেষে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিপিএলে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস ফাইনালে গায়না অ্যামাজনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাকিব বলেন, লিগে প্রাথমিক অবস্থায় দলের অবস্থান ভালো ছিল না। পরে সবার পারফরমেন্সে দল চ্যাম্পিয়ন হয়েছে। তবে দল চ্যাম্পিয়ন হলেও নিজের পারফরমেন্সে পুরোপুরি খুশি নন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি