স্বাধীনতার ৪৮ বছর পর প্রথমবারের মতো ঢাকা রুটে আন্তনগর ট্রেন পেলো কুড়িগ্রামবাসী। দেশ স্বাধীন হবার পূর্বে রমনা রুটে ৪টি ট্রেন পরিচালনা করতো। পরবর্তীতে রংপুর,লালমনিরহাট,পার্বতীপুরের সাথে রেল যোগাযোগে ২টি ট্রেন চললেও বর্তমানে ১টি ট্রেন রমনা রুটে চলাচল করে। বছর দুয়েক আগে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস এর সাথে ১টি শাটল ট্রেনের সংযোগ থাকলেও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস এর। সেই দাবি পুরন হওয়ায় গোটা কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করেন। উদ্বোধনকৃত ট্রেনটির আজ সাপ্তাহিক বন্ধ হওয়ার কারনে,ট্রেনটি কাউনিয়া জংশন পর্যন্ত গমন করে। আগামীকাল বৃহঃবার থেকে যথারীতি সময়ে ট্রেন কুড়িগ্রাম টু ঢাকা রুটে চলাচল করবে। উদ্বোধন অনুষ্টানটিতে এসময় কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন,জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,সাবেক সংসদ সদস্য জাফর আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ আন্দোলন গনকমিটি’র প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন,”দীর্ঘদিনের আন্দোলনের দাবীর ফলে কুড়িগ্রামবাসী আজ আন্তনগর ট্রেন পাচ্ছে,এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তরুন সংবাদ কর্মী আরিফুল ইসলাম রিগান বলেন,”ট্রেন পাওয়ায় আমরা কুড়িগ্রামবাসী সত্যি আনন্দিত,তবে সিট বরাদ্দ আরো পর্যাপ্ত হলে,আমাদের উপকার হবে।”
কুড়িগ্রাম রেলওয়ে সুত্রে জানা যায়, কুড়িগ্রামের জন্য ১৪৪টি সিট বরাদ্দ রয়েছে। অধিকাংশ সিট বরাদ্দ রয়েছে অন্যান্য স্টেশন গুলোর জন্য। এছাড়াও রেল সেবার এপস থেকেও টিকিট সংগ্রহ করা যাবে ,যা ১৪৪টির আওতামুক্ত। আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস
সপ্তাহে ৬দিন কুড়িগ্রাম টু ঢাকা রুটে চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে বুধবার।
৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে রাত ৮ টা ৪৫ মিনিটে আর কুড়িগ্রাম পৌঁছাবে ভোর ৬ টা ২০ মিনিটে। ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম থেকে ছাড়বে সকাল ৭ টা ২০ মিনিটে আর ঢাকা পৌঁছাবে বিকাল ৫ টা ২৫ মিনিটে।
উভয় পথে বিরতি দিবে বিমানবন্দর, মাধবনগর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, বদরগঞ্জ ও রংপুর। পানি নেওয়া, ক্লিনিং ও ওয়াশিং হবে ঢাকায়। সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।
ভাড়ার তালিকাঃ
শোভন চেয়ার : ৫১০ টাকা।
এসি চেয়ার : ৯৭২ টাকা (ভ্যাটসহ)।
এসি সিট : ১১৬৮ টাকা (ভ্যাট সহ)।
এসি বার্থ : ১৮০৪ (ভ্যাট+বেডিং চার্জসহ)।
রেক কম্পোজিশনঃ
এই ট্রেনের লোড হবে ১৪/২৮।
৮টি শোভন চেয়ার কারে সিট থাকবে ৬০টি করে।
২টি এসি চেয়ার কারে সিট থাকবে ৫৫টি করে।
২টি গার্ডব্রেকে সিট থাকবে ১৫টি করে।
১টি পাওয়ার কার।
১টি এসি কেবিনে আসন থাকবে দিনে অর্থাৎ ডাউনে ৩৩টি আর রাত্রে অর্থাৎ আপে ১৮টি। আপ ৭৯৭ এ আসন থাকবে ৬৩৬টি আর ডাউন ৭৯৮ এ আসন থাকবে ৬৫৩টি।
বার্তাবাজার/কে.জে.পি