চট্টগ্রামে তার চোর চক্রের হোতা মহসিন গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তার চুরি চক্রের হোতা মোহাম্মদ মহসিন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে খুলশী থানা পুলিশ।

মহসিনের বাড়ি চাঁদপুরের মতলব থানা এলাকায়। শহরে নগরীর দামপাড়া ১ নম্বর গলিতে তার বাসা। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মহসিনের একটি বাহিনী আছে। যার সকল সদস্য কিশোর বয়সের।

সন্ধার পর হতে তারা ফ্লাইওভারে একত্রিত হয় ও রাতের বেলা ফ্লাইওভারের উপর থেকে ও আশ পাশ দিয়ে যাওয়া বিভিন্ন ধরনের তার চুরি করে।

ওসি আরো বলেন, ফ্লাইওভার ঘেঁষে যাওয়া বিভিন্ন ধরনের সেবা সংস্থার কেবল, টেলিফোন ও ইন্টারনেট লাইন, ফ্লাইওভারের লোহার গ্রিল এবং পাশ্ববর্তী ভবন থেকে বিভিন্ন ধরনের মালামাল চুরি করার অভিযোগ বেশ কয়েকবার থানায় এসেছে।

যার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোর চোর বাহিনী চক্রের হোতাকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরদের কাছ থেকে চুরি করা মালামাল ও তার সংগ্রহ করত মহসিন। পরে তা বিক্রি করে টাকা ভাগাভাগি করে দিত।

পুলিশ বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর