সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষুধ জব্দ

সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি এলাকার মারিয়া ফার্মেসিকে বিশ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করে ধবংস করেছে ভ্রাম্যমাণ আদালত৷

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

এ তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

ছবি- বার্তাবাজার

এ সময় মারিয়া ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ,যৌন উত্তেজক বিক্রয় নিষিদ্ধ ও ডাক্তারী স্যাম্পল ঔষধ বিক্রয়ের জন্য রাখা হয়েছে দেখতে পান আদালত। মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক বিক্রয় নিষিদ্ধ ও ডাক্তারী স্যাম্পল ঔষধ বিক্রির জন্য রাখার অপরাধে মারিয়া ফার্মেসির মালিক আব্দুল মান্নান এর নামে মামলা দিয়ে বিশ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত ঔষধ জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর