ঢাকার সাভারে র্যাব-২ অভিযান চালিয়ে হাফেজ মাহফুজুর রহমান নামের এক ‘প্রশিক্ষিত জঙ্গি সংগঠক’ কে আটক করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএফ টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন র্যাব-২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী।
আটক হাফেজ মাহফুজুর রহমান মানিকগঞ্জের ঘিওর এর আব্দুর রহমান এর পুত্র বলে জানা গেছে। অভিযান কালে এসময় ওই জঙ্গি সংগঠকের নিকট বিপুল পরিমানে জিহাদি বই, সিডি, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে র্যাব-২ সূত্রে জানা গেছে।

গণমাধ্যমকে র্যাব-২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, আটক হাফেজ মাহফুজুর রহমানের কাছে একে-৪৭ রাইফেল রয়েছে গোপনসূত্রে এমন তথ্য পেয়ে অভিযান শুরু হয় এবং তার মোবাইল নাম্বার ট্র্যাক করে মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।
জঙ্গি আস্তানার সন্ধান করা হচ্ছে এবং একে-৪৭ রাইফেল উদ্ধারে সাভারের বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বার্তাবাজার/এম.কে