নওগাঁর ধামইরহাটে আমন ধান ক্ষেতের পাশ থেকে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের সাংগাইলদিঘী গ্রামের পশ্চিম উত্তর মাঠের গভীর নলকূপের ড্রেনে থেকে মঙ্গলবার সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করা করেছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত তোফাজ্জল হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
জানা গেছে, উপজেলার সাংগাইলদিঘী গ্রামের পশ্চিম উত্তর মাঠের গভীর নলকূপের ড্রেনে এলাকায় কৃষকরা একটি মৃতদেহ পরে থাকতে দেখে ধামইরহাট থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানান, তোফাজ্জল ঢাকায় বিক্সা চালাতেন এবং মাঝে মধ্যে বাড়ীতে আসেন। গত কয়েক দিন আগে বাড়িতে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন তাকে রাতে খোঁজাখুজি করে পাননি।
ধামইরহাট থানার উপপরিদর্শক মো. সারোয়ার হোসেন বলেন, নিহতের পড়নে হাফপ্যান্ট ও গায়ে একটি লুঙ্গি ছিল। মৃতদেহের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তবে নিহতের সাথে নেশা জাতীয় বড়ি ও গ্যাস লাইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, মৃতদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। ঘটনায় থানায় মামলা সাধারন ডায়রি (ইউডি) দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে