বাকৃবিতে গবেষণার মান সমৃদ্ধকরণে কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা ও থিসিস উন্নতীকরণ এবং উন্নতমানের জার্নালে প্রকাশনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ও বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধায়নে চলমান বিভিন্ন প্রকল্পে সহযোগী গবেষক হিসেবে ৮০ জন শিক্ষার্থী ওই প্রশিক্ষনে অংশগ্রহন করেন।

কর্মশালায় বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্ম্দ মাহফুজুল হক এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রুমা রায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. মাহফুজুল হক শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস কিভাবে সমৃদ্ধ করা যায় এবং সেগুলো কিভাবে উচ্চমানের জার্নালে প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

এ সময় উন্নতমানের ও আদর্শ থিসিসের বিভিন্ন অংশ লেখার কৌশল বর্ণনা করেন। পৃথিবীর বিভিন্ন গুণগতমানের জার্নালের ওয়েবসাইট ও ঠিকানা দেন। এছাড়াও তিনি গবেষনার বিভিন্ন উপকারী দিক গুলো তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণার মানকে বিশ্বমানে নিয়ে যেতেই বাউরেস শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহন নিশ্চিত করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর