মুরাদনগরে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ব্যবসায়ীদের তিনদিনব্যাপী প্রশিক্ষন উদ্ধোধন

মুরাদনগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানউন্নয়নের লক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে তিনদিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

মঙ্গলবার বেলা সাড়ে দশ’টার দিকে উপজেলা পরিষদের নজরুল মিলনায়তনে সফ্ট ক্সিল বিষয়ক এ প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়। এতে উপজেলা পর্যায়ে নির্বাচিত কামার, কুমার, নাপিত, জুতা প্রস্তুতকারী ও বাশবেত প্রস্তুত করন বিষয়ে ১০জন করে মোট ৫০জন অংশ গ্রহন করছে।

উদ্ধোধনের পূর্বে এতে বক্তব্য রাখেন এ প্রশিক্ষন কোর্সের সমন্বয়ক ও উপজেলা সমাজসেবা অফিসার মো: কবির আহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।

উপজেলা সমাজসেবা অফিসার জানান প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ব্যবসায়ী লোকজনকে দক্ষ করে গড়ে তোলার লক্ষে তিনটি ধাপে মোট ১৫০জনকে এ প্রশিক্ষন দেয়ার অংশ হিসাবে প্রথম ধাপের প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর