‘কারাগারে অনিককে পেটানোর খবরটি সত্য নয়’

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার অনিক সরকারকে কারাগারে পেটানোর খবরটি সত্য নয় বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

তিনি বলেছেন, কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এতথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার অনিক সরকারকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত’কারাগারে অনিককে পেটাল আসামিরা’ এ সংক্রান্ত একটি সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যথাযথ কর্তৃপক্ষ ও কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা’র বক্তব্য হল ‘অনিক সরকার গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে অনিক সরকারকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারা সেলে রাখা হয়।

কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি। সুতরাং মিডিয়াতে প্রচারিত এ সংবাদটি সত্য নয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর