বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বি.এস.সি) জাহাজ বহরে ৬টি জাহাজ যুক্ত হওয়ায় ২০১৮-১৯ অর্থবছরে নিট লাভের পরিমাণ দারিয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা। যা ২০১৭-১৮ অর্থ বছরে ছিল ১২ কোটি ৫২ লাখ টাকা। লাভের পরিমাণ বেড়েছে ৪২ কোটি ৭১ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরের সল্টগোলার বিএসসি ভবনে প্রতিষ্ঠানের ৩০২তম বোর্ড সভায় এসব তথ্য জানানো হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি’র পরিচালনা পর্ষদের সভাপতি খালেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএসসি’র ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুমোদন, বহিরাগত যুগ্ম নিরীক্ষক নিয়োগ, পরিচালনা মণ্ডলীর প্রতিবেদন অনুমোদন, নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের রেকর্ড ডেট ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদান সহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
প্রাথমিকভাবে আগামী ৬ নভেম্বর রেকর্ড ডেট ও ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়।
বিএসসি’র ৩০২ তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন বিএসসি’র এমডি ও বোর্ড সদস্য কমোডর সুমন মাহমুদ সাব্বির, সদস্য বেগম রাশেদা আক্তার, এএইচএম আহসান, কাজী মো. শফিউল আলম, মোহাম্মদ ইউসুফ, আবদুল কুদ্দুস সহ প্রমুখ।
বার্তাবাজার/এম.কে