ঘাটাইলে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয় ও স্থানীয় উপজেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত সরকারি জিবিজি কলেজ মাঠে। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ মহড়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, সহকারি কমিশনার(ভূমি) মোছাঃ নুর নাহার বেগম,পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমূখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর