শেরপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্য অবহিতকরণ কোর্সের সনদপত্র বিতরণ

গুড়ার শেরপুরে জাতীয় স্থানিয় সরকার ইনষ্টিটটিউ (এনআইএলজি) আয়োজনে গত সোমবার বিকালে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ কিভাবে প্রশাসনকে সার্বিক বিষয়ে অবহিতকরণের ৩ দিন ব্যাপি কোর্সের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেনের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ অধ্যক্ষ এ.কে.এম নূরুল ইসলাম।

সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচন, সচিব ও গ্রাম-পুলিশের দায়িত্ব কর্তব্য, বাজেট, স্থায়ী সরকার ইউপি পরিষদের ক্রম বিকাশ, সরকারি সম্পদ, স্থানিয় সরকার (ইউনিয়ন-পরিষদ) আইন-২০১৯, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন, গ্রাম আদালত কার্যক্রম কিভাবে প্রশাসনকে অবহিতকরণ করতে হবে তা নিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য/সদসাগণকে প্রশিক্ষন দিয়ে সনদপত্র বিতরণ করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর