“সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যকে সমানে নিয়ে টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমবেত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, সিভিল সার্জন ডাঃ মো. শরীফ হোসেন খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।
বার্তাবাজার/এম.কে