টাঙ্গাইলে হরিজন পল্লীতে বাঁশের সাঁকো ভেঙ্গে নিহত ১

টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা সংলগ্ন হরিজন পল্লীতে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বাঁশের সাঁকো ভেঙ্গে শুভা রানী রাউত (৪০) নামের এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৬ জন।

নিহত শুভা রানী রাউত হরিজন পল্লীর সুভল লাল রাও এর স্ত্রী। আহতরা হলেন, বলাই হরিজন (৫৪), আনন্দ রাও (২৫), সালমান হরিজন (২৫), প্রীতম হরিজন (২২), অজয় হরিজন (২৭) ও বিশ্বনাথ হরিজন (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাত টার দিকে হরিজন পল্লীর শুভা রানী রাউত হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার পথে ওই বাঁশের সাঁকো ভেঙ্গে খালে পড়ে যায়।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শুভা রানী কে মৃত ঘোষনা করেন। টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র জরুরী ভিত্তিতে ওই স্থানে নতুন ব্রিজ করে দেয়ার আশ্বাস দেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর