সিরাজগঞ্জে ১৮ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু

সিরাজগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর মৌখিক পরীক্ষা চলতি ১৮ অক্টোবর থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের অফিস কক্ষে শুরু হয়ে ১২ দিন একটানা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রোজোয়ান হোসেন জানিয়েছেন প্রথম দিন উল্লাপাড়া উপজেলার প্রার্থীদের এবং পর্যায়ক্রমে কাজিপুর, কামারখন্দ, চৌহালী, তাড়াশ, বেলকুচি, রায়গঞ্জ, শাহজাদপুর এবং শেষ দিন ২৯ অক্টোবর সিরাজগঞ্জ সদরের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলায় সর্বমোট ১৯৯৮ জন পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর