সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। একই সাথে এক লাখ টাকা জরিমানাও করেন বলে জানান মামলার আইনজীবী।

এছাড়া রায়ে সাজাপ্রাপ্ত আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ হিসেবে ধর্ষণের শিকার শিশুকে দেওয়ার জন্যও সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. লাভলু (৪৮) সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা। মামলার বিবরণ থেকে উদ্ধৃত করে ওই আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান, ২০১৮ সালের ১০ মে বিকালে বাদাম কেনার জন্য ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি মহল্লার এক দোকানে যাচ্ছিল।

পথে লাভলু বাবুর্চির বাড়ির কাছে এলে লাভলু তাকে হাত ধরে টেনে নিয়ে নিজের ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এবং এ কথা কাউকে না বলার জন্য ভয়ভীতিও দেখায় ওই শিশুকে।

এর ৭/৮ দিন পর লাভলুর বাড়ির সামনে ফল কুড়াতে গেলে একইভাবে আবারও ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়। শিশুটি গর্ভধারণ করলে প্রায় তিন মাস পর বিষয়টি টের পায় স্বজনরা। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর