বিপুল উৎসাহ ও উদ্দীপনায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো ২১নং বোড়াশী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। গতকাল মঙ্গলবার বিকেলে কুর-আন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উদ্বোধক ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ দাউদ আলী।
বোড়াশী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ শাহ আলম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্যার সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদর উপজেলা কৃষকলীগ বীরমুক্তিযোদ্ধা নির্মলেন্দু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি গোপালগঞ্জ জেলা শাখা শেখ ইনছান আলী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বোড়াশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হক ননি, জেলা কৃষকলীগ সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন সদর উপজেলা কৃষকলীগ জেমস মল্লিক পৌর কমিটির সভাপতি শেখ জাবেদ আলী, দপ্তর সম্পাদক আকবর আলী মোল্লা সদর উপজেলা কৃষক লীগ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক মাসুম আলি খান, গোবরা ইউনিয়ন কৃষক লীগ শওকত হোসেন চৌধুরী, সদস্যা আসলাম আলী, ওসমান আলী, বোড়াশী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিটু মোল্লা।
সভায় বক্তারা বলেন, শেখ ফজলুল করিম সেলিম এমপির নেতৃত্ব গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের সব স্তরের কমিটি সংগঠিত। তাঁর কারণেই গোপালগঞ্জ এখন সারা দেশের মধ্যে একটি মডেল জেলা।
দ্বিতীয় অধিবেশনে শাহ আলম শেখ সভাপতি, মোঃ আনোয়ার হোসেন মোল্যা সাধারণ সম্পাদক করে বোড়াশী ইউনিয়ন কৃষক লীগের কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি সফিকুল ইসলাম কাকন ও উদ্ধবোধক শেখ দাউদ আলী।
বার্তাবাজার/এম.কে