প্রজনন মৌসুমে মা ইলিশ আহরনে বিরত থাকা যমুনা বিধৌত চৌহালী উপজেলার এনায়েতপুর ও সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৫১ জেলের মধ্যে ভিজিএফ কার্ডের আওতায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোয়ারুল ইসলাম, সদস্য আবদুল মজিদ প্রাং, মৎস্য সমিতির সভাপতি রমজান আলী ও সাংবাদিক নারায়ন মালাকার উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে