বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি জামায়াত শিবিরের অনেকেই নিজের রক্ষার জন্য আওয়ামীলীগে প্রবেশ করে। আমরাও দলের শক্তি বৃদ্ধির জন্য তাদেরকে দলে আশ্রয় দিয়েছি।
সেই সুযোগ কাজে লাগিয়ে এই ক্যাসিনো সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত-শিবির। কাজেই বিএনপি জামায়াতের কোন মতলববাজদের আওয়ামী লীগে ঠাই নেই। ইতোমধ্যে যারা দলে ঢুকে পড়েছে তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দেয়া হবে। মঙ্গলবার দুপরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এতদিন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে দেশে বিদেশে পরিচিত থাকলেও এখন আর সেই অবস্থা নেই। আজ বাঙ্গালী জাতি সারা দুনিয়ায় সন্মানের জাতিতে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা নিশ্চিত করতে প্রতি উপজেলায় সরকারি বিদ্যালয়-কলেজ স্থাপন করে চলেছেন। প্রাথমিক বিদ্যালয় বিহীন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন চলমান রয়েছে। এভাবেই তিনি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছি।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
বার্তাবাজার/এম.কে