রোগী ও প্রতিবন্ধীদের সুবিধার্থে ট্রেনের দরজায় রেম্প

দুর্বল রোগী ও প্রতিবন্ধীদের সুবিধার্থে এখন থেকে সব ট্রেনের দরজায় রেম্পের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে তারা কোনোরকম অসুবিধা ছাড়াই রেম্পের মাধ্যমে ট্রেনে উঠতে ও নামতে পারবেন। রেলওয়ে পূর্বাঞ্চলে আন্তঃনগর, মেইল এক্সপ্রেসসহ যে কটি ট্রেন রয়েছে। সে সব কটি ট্রেনের সাল বগির দরজায় রেম্প বসানো হয়েছে।

রেলওয়ের উর্দ্ধতন পরিবহন কর্মকর্তাগণ ২০১৮ সালের একটি ফলোআপ রিপোর্ট নিয়ে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামছুজ্জামান সঙ্গে দেখা করেন এবং রোগীদের জন্য বগির দরজায় রেম্প বসানো সহ আরো অনেক সুযোগ সুবিধার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। যার পরিপ্রেক্ষিতে ট্রেনের দরজায় রেম্প বসানোর সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

রেম্প বসানো নিয়ে যাত্রীদের মতামত জানতে চাইলে তারা রেলওয়ের রেম্প বসানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, আগে অসুস্থ কোন রোগীকে নিয়ে ট্রেনে উঠতে কমপক্ষে দুজন মানুষ লাগতো। তবুও ট্রেনে উঠতে, চলতে সমস্যার সম্ভাবনা থাকতো। তবে এখন রেম্প থাকাতে অনায়াসে শুধু একজন ব্যক্তি দ্বারাই হুইল চেয়ার করে যাত্রী নিয়ে উঠানামা করতে পারে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, যাত্রীদের বিশেষ সুবিধার্থে স্থাপিত রেম্পগুলো মনিটরিং করার জন্য রয়েছে বিশেষ লোকজন। তাই রেম্প চুরি হয়ে হওয়ার বা রেম্প নিয়ে কোন প্রকার অন্যায় অবহেলার সুযোগ নেই।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর