রামগঞ্জে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য,পৌর টামটা মুছুপুর গ্রামের ভুইয়া বাড়ির অবসর প্রাপ্ত বিডিআর অজিউল্যাহ ভুঁইয়া(৭০)কে প্রতিপক্ষ ধারালো অস্ত্র,রড দিয়ে পিটিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অজিউল্যাহকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৃষ্ট ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানা পুলিশসহ স্থানীয়রা জানান সম্পত্তি বিরোধের জেরধরে অজিউল্যাহ ভুইয়ার সাথে একই বাড়ির হানিফ ভুইয়ার সম্পত্তি বিরোধের জেরে মামলা চলে আসছে। এরই জেরধরে গ্রামের সোহাগের চা দোকানের সামনে চলন্ত বাইসাইকেলে অজিঊল্যাহ ভুইয়া রামগঞ্জ শহরে আসার পথে হানিফ ভুইয়া ও তার ছেলে রিয়াদ হোসেন ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে,পিটিয়ে রক্তাক্ত জখম করেন তার পকেটে থাকা ২৫হাজার টাকা লুটে নেন।

অজিউল্যাহ জানান হানিফ ভুইয়া ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে পাহারা বসিয়ে তার মালিকীয় সম্পত্তিতে ইমারত করার পায়তারা করেন। সম্পত্তি বিরোধে আদালত ও থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত হানিফ ভুইয়ার সাথে একাধিবার চেষ্টা করে তার সাথে সাক্ষাত ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানা পুলিশ জানান অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর