নানা আয়োজনে বরিশালে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস

“সকলের হাত,পরিচ্ছন্ন থাক” এই স্লোগান কে সামনে রেখে বরিশালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক এসএস অজিয়র রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। সেখানে হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এদিকে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় পুলিশ কমিশনার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী,সিভিল সার্জন সহ জিও-এনজিওর প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর