ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেয় ফায়াজ। এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল ফায়াজ।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ঢাকা কলেজ থেকে আজকেই ছাড়পত্র নিয়েছি। এখনও কিছু আনুষাঙ্গিক কাজ বাকি আছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ দিনের মধ্যে ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করা হবে।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আবরার ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর