গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০১ ডেঙ্গু রোগী

রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০১ জন ভর্তি হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৯২ জন ও ঢাকার বাইরে ২০৯ জন ভর্তি হন।

এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৮৬ জন ও ঢাকার বাইরে ২১৪ জনসহ মোট ৩০০ ভর্তি হন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪৫৭ জন ও ঢাকার বাইরে ৭৩৭ জনসহ বর্তমানে এক হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৭ হাজার ২৭৬ জন ও ঢাকার বাইরে ৪৪ হাজার ১৯১ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ২৭ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬২৯ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৩ হাজার ৩৯৮ জন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ ২৪২ জন সন্দেহভাজন মৃত মানুষের মধ্যে ১৫১টি মৃত্যুর কারণ রিভিউ করে। তাদের মধ্যে ৯৩ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে অভিমত ব্যক্ত করে কমিটি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর