আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকের চাপায় গোলাম রাব্বানী (৩৫) নামের ঢাকা ইপিজেড এর ইয়ংওয়ান নামের পোশাক কারখানার এক নিরাপত্তাকমী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার দুর্লা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক উত্তরা থেকে যাত্রীবাহি বাসে উঠে আশুলিয়া ইউনিক বাসষ্ট্যান্ডে এসে নামার পরে পিছন থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক নাহিদ জানান, নিহত যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর