ময়মনসিংহ শহরের একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একদিন বয়সী এক ছেলে নবজাতককে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢোলাদিয়া সালেহা মার্কেট জামে মসজিদের পাশ থেকে ফুটফুটে এই নবজাতককে উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ওই স্থানে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
তবে কে বা কারা নবজাতককে ফেলে গেছে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। তার প্রকৃত অভিভাবক না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাহমুদুল হাসান।
বার্তাবাজার/কে.জে.পি