শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আয়োজনে শেরপুর-ঢাকা-ভায়া ময়মনসিংহ সড়কে চলাচলকারী বিআরটিসি এসি ডে-নাইট বাস সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন কালে প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর আয়োজনে শেরপুর-ঢাকা-ভায়া ময়মনসিংহ সড়কে (বিআরটিসি) এসি বাস সার্ভিস চলাচল শুরু হওয়ায় শেরপুরের সকল শ্রেণি-পেশা যাত্রীদের ভোগান্তি অনেকটাই দুর হলো। আর এতে করে শেরপুর বাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো। এসময় তিনি বাস সার্ভিস কর্তৃপক্ষকে মানসম্পন্ন যাত্রী সেবা দেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল হক মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক লায়েসুর রহমান দারা, বিআরটিসি বাস সার্ভিস এর পরিচালনাকারী মোঃ মিজানুর রহমান রাজা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি