ঢাকার সাভারের আশুলিয়ায় বিশ্ব গ্রামীন নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় নবীনগর-চন্দ্রা মহা সড়কের পাশে এ দিবস উপলক্ষে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে সময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি সদস্য রাশেদা বেগম ওয়ার্ক টু লার্ন এর ম্যানেজার শহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম, মনিটরিং অফিসার আসমা বেগম প্রমুখ সহ এলাকার নারী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে চীনের বেইজিং এ আন্তর্জাতিক নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস হিসেবে পালনের ঘোষনা দেওয়া হয়। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর এ দিবসটি জাতীসংঘ সাধারন পরিষদ কর্তৃক স্বকৃতি পায়। বাংলাদেশে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব গ্রামীন নারী দিবস পালিত হয়ে আসছে।
বার্তাবাজার/কে.জে.পি