বরিশালে মাদক মামলায় ২ জনকে সাজা প্রদান করা হয়েছে। কাউনিয়ার ৫ নং পলাশপুর ৭নং গুচ্ছগ্রামের মো. শহিদুল মোল্লাকে ৪ বছরের সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। অপর আসামি জসিম উদ্দিন হাওলাদারকে ৬ বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করা হয়েছে।
কাউনিয়া থানার এসআই আকতার জানান, ২০১৮ সনের ৮ এপ্রিল আসামি মো. শহিদুল মোল্লার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ও জসিম উদ্দিন এর কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআই মো. হাবিবুর রহমান ২০১৮ সনের ২৪ মে মামলার চার্জশিট দেন। আদালতে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
বার্তাবাজার/কে.জে.পি