হল প্রাধ্যক্ষকের অপসারণেরর দাবিতে ইবির ছাত্রী হলে ফের আন্দোলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে হল প্রাধ্যক্ষ সেলিনা নাসরীনের পদত্যাগ দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে। ছাত্রীদের দাবিতে সাড়া না দেয়ায় তারা আবারও এ আন্দোলনে নেমেছে।

সোমবার রাত ১০ টার দিকে তারা হলের সামনে অবস্থান নেয়। এসময় তারা প্রাধ্যক্ষ সেলিনা নাসরীনের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। প্রাধ্যক্ষের দায়িত্ব পালনে ব্যর্থতা ও ছাত্রীদের প্রতি স্বেচ্চাচারিতা,হেনস্তার অভিযোগ এনে তারা হলের মূল ফটকে অবস্থান নেয়।

এ সময় তাদের হাতে নানা দাবী সম্বলিত ফেস্টুন দেখা যায়। তারা দাবী করে উপাচার্য এসে আশ্বাস না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হারুন উর রশিদ আসকারী এসে সমস্যা সমাধানের আশ্বাসে দিলে আন্দোলনকারীরা হল গেট ছেড়ে দিয়ে আলোচনা করতে রাজী হয় এবং রাত সাড়ে ১১টার দিকে আন্দোলন তুলে নিয়ে উপাচার্যের সাথে আলোচনায় বসে।

আলোচনায় সিদ্ধান্তের ব্যপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন,আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে সিন্ধান্ত নিবে।আমরা ছাত্রীদেরকে আশ্বাস দিয়েছি প্রশাসন এমন কিছু করবে না যাতে তাদের দুঃখ পেতে হয়।

আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে জানা যায়,দায়িত্বে অবহেলা,ছাত্রীদের সাথে অসদাচরণ, পক্ষপাতিত্ব মূলক মনোভাব, ছাত্রীদের প্রতি স্বৈরাচারী মনোভাব প্রভৃতি অভিযোগ তুলে তাদের এ আন্দোলন।

এছাড়া গত ১লা অক্টোবর ছাত্রীরা উপাচার্য বরাবর হল প্রাধ্যক্ষকে অবসানের দাবী করলে পরবর্তীতে তাদের সিট বাতিলের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর