নোয়াখালীর চাটখিলের ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুন।
সোমবার (১৪ অক্টোবর) জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
বিএনপি নেতা ইমাম হোসেন টিপুকে হারিয়ে উপনির্বাচনে এই জয় লাভ করেন তিনি। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, ৩,৮৪৭ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী তরুন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির ইমাম হোসেন টিপু আনারস প্রতীকে ৭৭৬ ভোট পেয়েছেন।
জানা যায়, ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৫ সালে জয়লাভ করে বজলুর রহমান বাবুল। গত ১১ই জুন হৃদক্রীড়া বন্ধ হয়ে ঢাকা একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর চার মাস পরে ১৪ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অপরদিকে, ভোট জালিয়তির অভিযোগ এনে দুপুরের আগেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন টিপু।
সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র বিজয়ী প্রার্থীর সমর্থীত নেতাকর্মীর বিরোধী দলের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদান করেছে। এতে নির্বাচন সুষ্ঠ হবে না মর্মে তিনি ভোট বর্জন করেন।
বার্তাবাজার/কেএ