ফেনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ফেনী জেলা পরিষদের ডঃ সেলিম আল দীন মিলনায়তনে জেলা শিশু একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,শিশুদের স্বাস্থ্যের প্রতি পরিবারের নজর দিতে হবে।তিনি বলেন, শিশুকে বুঝতে শিখুন,শিশুকে জানতে শিখুন।
শিশুদের কখনো ভয় দেখাবেন না।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,শিশুকে খাওয়ানোর জন্য জোর করবেন না।খেলার মাধ্যমে তাদের খাওয়ায় উৎসাহী করুন।শিশুদের অন্যায় কাজ থেকে আমাদের দূরে রাখতে হবে।
ফেনী জেলা এনসিটিএফ এর সভাপতি মুস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারি পরিচালক মোঃ কামরুল হাসান।এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তাবাজার/কেএ