সুপার ওভারের নিয়ম পাল্টে দিলো আইসিসি

সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। সোমবার (১৪ অক্টোবর) দুবাইয়ে আইসিসি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থগিত হওয়া জিম্বাবুয়ে ও নেপালে সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভার করে খেলা শেষে দুই দলের স্কোর ছিলো সমান। এরপর ম্যাচে ফলাফল নির্ধারণে খেলা হয় সুপার ওভারে। সেই সুপার ওভারও টাই হয়। তবে, বাউন্ডারি সংখ্যার হিসেবে প্রথমবারের মতো শিরোপা জয় লাভ ইংল্যান্ড। অন্যদিকে হতাশ নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

তবে, ম্যাচ না হেরেও নিউজিল্যান্ড বিশ্বকাপ না পাওয়ার বিষয়টি অনেকে পুড়িয়েছে। এতে সুপার ওভার নিয়মের সংস্কার চেয়েছিলেন অনেক ক্রিকেট ভক্ত। আইসিসিও সেই পথে হাটলো। পরিবর্তন করল সুপার ওভারের নিয়ম।

এখন থেকে সেমিফাইনাল ও ফাইনালে একাধিক সুপার ওভারে গড়ানোর নিয়ম করেছে আইসিসি। সেই অনুযায়ী, টাই হওয়া ম্যাচে একটি সুপার ওভাবে জয়-পরাজয় নির্ধারণ করা না গেলে ফলাফল নির্ধারণে আগ পর্যন্ত আরও এক বা একাধিক সুপার ওভারে আয়োজন করা হবে।

আইসিসির এই নিয়ম করেছে শুধু নিজেদের ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনালে তথা নকআউট ম্যাচের জন্য। আগামীতে ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে বা আইসিসির কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে সুপার ওভার টাই হলে মাঠে গড়াবে একাধিক সুপার ওভার।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর