গত ৯ অক্টোবর বুধবার দেশ জুড়ে পালিত হয় বিশ্ব ডাক দিবস-২০১৯ ।দিবসটির দিন থেকে সপ্তাহ ব্যাপী সারাদেশে চলছে বিশেষ পোস্ট অফিস সপ্তাহ। বিশেষ এই দিবসটি ও সপ্তাহটি কুড়িগ্রামে পালিত হয়েছে একটু ব্যতিক্রমভাবে।
৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসের কোন কর্মসূচি চোখে না পড়লেও,চোখে পড়েছে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে এর ব্যানার ও পোস্ট অফিস সপ্তাহ এর ব্যানার। এসব ব্যানারে দেখা যায় পুরনো লাল রঙের কাপড়ের ব্যানারের গত বছরের ব্যানারের সালের উপর হাতে লেখা কাগজের সাল ঝুলছে।
এ নিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। ‘ডিসি কুড়িগ্রাম ফ্যান’স ক্লাব’নামে একটি ফেইসবুক গ্রুপে ‘স্টাটাস আশরাফুল নামের একজন লিখেছেন,” পোস্ট অফিস কুড়িগ্রামে ২০১৭ সালে পোস্ট অফিস সপ্তাহ উপলক্ষে যে ব্যানারটি দেখেছিলাম, আজ ২০১৯ সালেও সেই ব্যানারটি দেখলাম জোড়াতালি দিয়ে লাগানো হয়েছে।
আমার প্রশ্ন ডাক বিভাগ কি ব্যানার তৈরীর জন্য কোন টাকা বরাদ্দ রাখে নি? বিষয়টা বিবেচনা করবেন সেই পোস্টে কুড়িগ্রামের প্রবীন নাগরিক সামিউল হক কমেন্ট করে লিখেছেন, কত আর দুর্নীতি করবেন ?
তরুণ সংগঠক রাইসুল ইসলাম বলেন,”ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ব্যানারের বদলে পুরনো কাপড়ের তৈরী ব্যানার ব্যবহার কতটুকু যুক্তিসংগত,সেটি কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন”
পোস্ট অফিসে কর্মরত নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন,”দিবসটি পালনে ব্যানারের জন্য নতুন অর্থ বরাদ্দ থাকলেও ,সেটা না করে এমন পুরনো ব্যানার দিয়ে কাজ চালানো হচ্ছে ।”
এ বিষয়ে জানার জন্য কুড়িগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাষ্টার মোঃ তোফাজ্জল হোসেন এর সরকারি ফোন নম্বরের সন্ধার দিকে ফোন দিলে,নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বার্তাবাজার/এম.কে