কুবি শিক্ষকদের বাসে জোনাকি বাসের ধাক্কা, আহত ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের মিনিবাসে জোনাকি বাসের ধাক্কায় এক শিক্ষক আহত হয়েছেন এবং বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষকদের বহনকারী মিনিবাসটি (কুমিল্লা-ঝ ১১-০০০৮) বিকেল সাড়ে পাঁচটার দিকে বেলতলী বিশ্বরোডে পৌছালে লক্ষীপুর থেকে ঢাকাগামী জোনাকি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-১৪৬৭) পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসটির একাংশ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা হাতে ব্যথা পেয়েছেন। জোনাকি বাসটিকে কুমিল্লার ৬নং ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

পরিবহণ পুলের প্রমাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের বাসটির অনেকাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। একজন শিক্ষক আহত হয়েছেন। বাসটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব কওে মালিক পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নিবো।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর