সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার (১৪ অক্টোবর) শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। পোরজনা ইউনিয়নের নির্বাচন উৎসব মুখোর হলেও হাবিবুল্লাহনগর ইউনিয়ন নির্বাচন ছিল অনেকটাই ঢিলেঢালা।
হাবিবুল্লাহনগর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে শুধু মাত্র মিজানুর রহমান বাচ্চু প্রার্থী হয়েছিলেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। যার ফলে ঐ ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে শুধুমাত্র ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নরিনা ইউনিয়নের একজন ৬নং ওয়ার্ড সদস্য নান্নু মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শুন্য হওয়ায় এ দিন ওই পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে প্রার্থী হয়েছেন ৩ জন। অপরদিকে পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলে ৯ জন । তার মধ্যে তিনজন প্রার্থীর পোস্টার বেশি দেখা গেলেও বাকী প্রার্থীদের পোস্টার ও নির্বাচনী প্রচারণা তেমন ভাবে চোখে পড়েনি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম জানান, পোরজনা ইউনিয়নে আ’লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল (নৌকা প্রতীক)। অপর ৮ জন স্বতন্ত্র প্রার্থী হলেন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন (প্রতীক আনারস),আনোয়ার হোসেন বাবু মিয়া (প্রতীক ফ্যান), শামছুল ইসলাম (প্রতীক পাতা), রফিকুল ইসলাম শাহিন (প্রতীক ঘোড়া), সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টার (প্রতীক হোন্ডা), সাবেক মেম্বর দুলাল হোসেন (প্রতীক সিএনজি) ও শহীদ সারোয়ারদি (প্রতীক ঢোল) রফিকুল ইসলাম (প্রতীক চশমা)।
তিনি আরো জানান, ভোটাররা শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পেরেছে। ২টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী ছিলো ২৪ জন এর মধ্যে পোরজনাতে প্রার্থী ছিলো ১৫ জন বাকি ৯জন হাবিবুল্লাহ নগর ইউনিয়নে।
অপর দিকে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৯১ জন । এর মধ্যে পোরজনাতে ৫৭ জন হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ৩৪ জন । ২টি ইউনিয়নের ভোটার মোট সংখ্যা ৬৮ হাজার ১৬৭ জন ।
এ বিষয়ে এলাকাবাসি জানান, বিএনপি বা অন্য কোন দলের প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়নি। ফলে এ নির্বাচনে তেমন একটা উৎসাহ উদ্দিপনা নেই। এ নির্বাচনে সাবেক মেম্বর দুলাল হোসেন ও রফিকুল ইসলাম শাহিনের সাথে আ’লীগ জাহিদুল ইসলাম মুকুলের (প্রতীক নৌকা) সাথে নির্বাচনী লড়াই জমে ওঠে। তবে নৌকার প্রার্থী মুকুলকে মাঠ চোষে বেড়াতে দেখা গেলেও বাকী দু’জনকে মাঠে দেখা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খাঁন বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ হয়নি।
বার্তাবাজার/এম.কে