রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি মন্তব্য করে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি-জামাতকে ঈঙ্গিত করে বলেছেন- কোন চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই কোন উস্কানী দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাপ্রসঙ্গ টেনে তিনি আরও বলেন- হত্যাকান্ডের পরপরই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয় না।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র উদ্বোধন পূর্ব ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫’শ ২৫ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়নে এ শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করেন। ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সহিদুল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন-পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবিএম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ্য।
বার্তাবাজার/এম.কে